উইন্ডোজ
এক্সপির পরে উইন্ডোজ ভিসতা এবং সমপ্রতি উইন্ডোজ ৭ বাজারে এসেছে। কিন্তু
উইন্ডোজ এক্সপি ব্যবহার তেমন একটা ভাটা পরেনি। তাই উইন্ডোজ ভিসতার বা
উইন্ডোজ ৭ এর কিছু কিছু সুবিধা এক্সপির জন্য আসে। উইন্ডোজ ৭ এর মত টাস্কবার
বানাতে পারবেন উইন্ডোজ এক্সপিতেও। এজন্য ViGlance সফটওয়্যারটি চালু করলেই
চলবে। ১৯৭ (২৩৬) কিলোবাইটের ফ্রি, বহনযোগ্য এই সফটওয়্যারটি www.lee-soft.com থেকে ডাউনলোড করে চালু করুন। এবার দেখুন টাক্সবারের চেহারা।